ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাংলামোটর আর কে টাওয়ারে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

রাজধানীর বাংলামোটর আর কে টাওয়ারে অগ্নিকাণ্ডে ৩ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন-মো. মামুন (৩১), মো. মানিক (২০) ও তাফসীর (২৬)। ঘটনার পর তাদের দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।


শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, দগ্ধদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে মামুনের শরীরের ৩৪ শতাংশ, মানিকের ২ শতাংশ দগ্ধ ও তাফসীরের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।


এর আগে শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর জানতে পারি। তখন বাংলামোটর এলাকার পাশেই একটি টহল টিম ছিল। প্রথমে সেই ইউনিটটি ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, ১০তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ads
ads
ads

Our Facebook Page

↑